ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ককটেল হামলা
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা আহত হয়েছেন।
মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলায় পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বগুড়ায় সন্ত্রাসীদের ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়ায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে বহনকারী প্রাইভেটকারে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আব্দুস সালাম প্রাণে বেঁচে গেলেও তার গাড়িচালক আব্দুর রহিম ও জেলা পরিষদের অ্যাকাউন্টস অফিসার মামুনুর রশিদ ককটেলের আঘাতে আহত হয়েছেন। ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেটকারটিও।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এই ঘটনা ঘটে।
রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুইজন কনস্টেবল আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোর শহরের বাসভবনে মুহুর্মুহু ককটেল হামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার যশোর শহরের ঘোপ এলাকার বাসভবনে অন্তত ১৫টি ককটেল ছুড়ে মারে অজ্ঞাত দুর্বৃত্তরা।